ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন মিরপুরে মধ্যরাতে কবরস্থানের নামফলক চুরি: মরদেহের কঙ্কাল কতটুকু নিরাপদ? শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। এতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন। এ সময়ে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অপ-প্রচার ও ট্রলের মাধ্যমে প্রচারিত সংবাদকে ভিন্নখাতে প্রবাহিত করছে কতিপয় উশৃংখল মানসিকতার কিছু দুষ্কৃতিকারী। অবিলম্বে প্রশাসনের কাছে পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে জেলায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও দাবি জানিয়েছেন।

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ ভুক্তভোগী সাংবাদিকরা বক্তব্য রাখেন।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক ঘন্টার কর্মবিরতি পালন শেষ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি তুলে দেন জেলা প্রশাসকের হাতে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
৭৯৮ Time View