ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে মানববন্ধন

শাহ্ আল-আমিন আমানত

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবীদ্বারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেটের ‘মুক্তিযোদ্ধা চত্ত্বরে’ অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হত্যা, হামলা, মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় দোষীরা উৎসাহিত হচ্ছে। সাংবাদিকদের অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার পাশাপাশি সাগর-রুনী হত্যা মামলার বিচার, সারাদেশে সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন—দৈনিক কালের কণ্ঠের দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক বাংলা বাজার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহমেদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক বাংলা প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, মানবজমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, দৈনিক নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, দৈনিক সমাচার প্রতিনিধি ডাঃ ওমর ফারুক, দৈনিক খবর পত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, দৈনিক কুমিল্লার আলো সাব-এডিটর মো. মামুনুর রশিদ, দৈনিক নাগরিক ভাবনা সিনিয়র স্টাফ রিপোর্টার এমজেএ মামুন, চ্যানেল এস টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি এমএ হালিম, দৈনিক গণতদন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক বাংলার দূত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া, Daily Present Times ও বাংলা ৫২ নিউজ এ-র সিনিয়র প্রতিনিধি শাহ্ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজের কবির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জুয়েল উদ্দিন সরকারসহ আরও অনেকে।

উল্লেখ্য, আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কা
গজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে এক হামলার ভিডিও ধারণ করায় চান্দনা চৌরাস্তা ঈদগাহ মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়ায়। বাবা-মা’র সাত সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ২০০৫ সাল থেকে তিনি পরিবারসহ গাজীপুরে বসবাস করছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
৮৫৪ Time View