ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

সাভারে লরিচাপায় নারী-শিশুসহ তিনজন নিহত

সাংবাদিক

সাভারের আশুলিয়ায় লরি চাপায় রিকশার যাত্রী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন একজন। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মধ্য দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ওই সময় আহত অবস্থায় আরও তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, লরি চাপায় এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপর দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৭০১ Time View