ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

সামাজিক কাজ ও উন্নয়নে অবদান রাখায় ৩ জনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম

সাংবাদিক

 ‎ ‎মোঃ জাকির, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধ : ‎সামাজিক কাজ ও এলাকার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনজনকে সম্মাননা স্মারক দিয়েছে ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম। ‎১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর নাগরিক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‎সম্মাননা পাওয়া তিনজন হলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সামাজিক ও উন্নয়নমূলক কাজে অবদান রাখা আব্দুর রাজ্জাক রাজা ও আজিজুর রহমান রাজন। অনুষ্ঠানে তিনজনের হাতেই ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পাশাপাশি তাঁদের মাথায় শান্তির প্রতীক জলপাই পাতার মুকুট পরিয়ে দেওয়া হয়। ‎সম্মাননা গ্রহণের পর ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, তিনি যে কাজগুলো করেছেন, সেগুলো সরকারি অর্থায়নেই করেছেন, ব্যক্তিগত অর্থে নয়। এরপরও এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও কাজ করতে উৎসাহিত করবে। পৌর নাগরিক ফোরাম যাঁদের সম্মাননা দিয়েছে, তাঁরাও আরও ভালো কাজে উৎসাহিত হবেন উল্লেখ করে তিনি এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ‎

সম্মাননা পাওয়া আব্দুল রাজ্জাক রাজা বলেন, ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সবসময় নিবেদিত ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সম্মাননা তাঁকে আরও উৎসাহিত করেছে বলেও জানান তিনি। ‎অপর সম্মাননাপ্রাপ্ত আজিজুর রহমান রাজন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে সম্মাননা প্রদানের জন্য পৌর নাগরিক ফোরামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। ‎অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জাকির হোসেন পাটওয়ারী, সদস্য মামুন হোসেন, হোসেন ভূইয়া, জহির গাজীসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৫৯৫ Time View