ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন ভক্তরা। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে। হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত খলনায়ক ডনকে আটক করা হয়েছে। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন এখনো আইনের আওতায় আসেননি।

বক্তারা সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কাঠেরপুল যুব সংঘের সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আমরা বছরের পর বছর রাজপথে আন্দোলন করে আসছি। বিভিন্ন সরকারের সময় আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বিচার পাইনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের সময়ে সালমান শাহ হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ডনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সালমান শাহর ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার ও পল্লব দাসসহ অনেকে।

পরে প্রেসক্লাব এলাকা থেকে একটি মিছিল বের করেন ভক্তরা। মিছিলটি দড়াটানা হয়ে গাড়িখানায় গিয়ে শেষ হয়।

যশোরের সালমান শাহ ভক্তরা দীর্ঘদিন ধরে মৃত্যুবার্ষিকীতে হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল। এছাড়া প্রতি বছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন উপলক্ষে কেক কাটা, খেলাধুলা ও সিনেমা প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন করা হয়। মানববন্ধন থেকে এবারও জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫০০ Time View