ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

সৌদি আরামকো প্রজেক্ট সফল সমাপ্তি উপলক্ষ্যে আইওয়া গ্রুপের বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের সেলিব্রেশন প্রোগ্রাম

ফারুক আহমেদ চান, সৌদি আরব

আইওয়া গ্রুপ অফ কোম্পানির বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের উদ্যোগে দাম্মামে নভোটেল হোটেলে সৌদি আরামকোর দুটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করার উপলক্ষ্যে  সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন আইওয়া গ্রুপ কোম্পানির ফাউন্ডার ও সিইও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুন্না। সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর রেজা ই রাব্বী, ইকোনমিক কাউন্সেলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, তাসহিলাট আরামকোর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আমির আহমেদ, আইওয়া গ্রুপের লিগাল অ্যাডভাইজার সৌদি নাগরিক আব্দুল্লাহ আলী আল হামুদ সহ  আরামকো  প্রজেক্টে কর্মরত তামিমি গ্লোবাল ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোম্পানির  কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তব্যে ফাউন্ডার ও সিইও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুন্না বলেন, “দীর্ঘ ২৭ বছরের প্রচেষ্টার পর সৌদি নাগরিক আব্দুল্লাহ আল হামুদের আন্তরিক সহযোগিতায় প্রবাসের মাটিতে আমি সফল হতে পেরেছি।” তিনি আরও বলেন, “আইওয়া গ্রুপ কোম্পানির প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। তাদের কারণেই আজ কোম্পানি সফলভাবে এগিয়ে যাচ্ছে।

এছাড়াও আইওয়া গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম বলেন, “সৌদি আরবে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের জন্য ভালো সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার এবং দেশের মুখ উজ্জ্বল করার। সৌদি মানেই শুধু লেবার বা নিচু কাজ নয়—এখানেও দক্ষতা থাকলে নিজেকে ও দেশকে রিপ্রেজেন্ট করা যায়।”

বর্তমানে আইওয়া গ্রুপের বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশীরা বৈধ উপায়ে তাদের আয় দেশে পাঠাচ্ছেন, যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
১২২৮ Time View