ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

৯ ঘণ্টার ব্যবধানে ফের রাকসুর ভোটের তারিখ পরিবর্তন

সাংবাদিক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটের তারিখ আবারও পরিবর্তিত হয়েছে। বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানিয়েছেন, নতুন ভোটগ্রহণের দিন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্ধারিত হয়েছে।

এর আগে দুপুরে ২৮ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে ওই দিনটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী হওয়ায় তা নিয়ে সমালোচনা শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী থাকায় নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে।

নির্বাচনের নতুন দিন নির্ধারণের জন্য সন্ধ্যার পর রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাত ৯টা পর্যন্ত আলোচনা শেষে ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে কমিশন জানিয়েছে—রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে পাওয়া যাবে। হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে। একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৮৫৪ Time View