ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, জনজীবনে ভোগান্তি

সাংবাদিক

সকালে ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টা থেকে শুরু হয়ে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা রাতে থেমে থেমে হওয়া বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে শহরের বেশিরভাগ প্রধান ও অলিগলির রাস্তা ভাসিয়ে দিয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, আসাদগেট এবং জিগাতলাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে এই বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও জানান, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং আরও বৃষ্টি হতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৭৫২ Time View