ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

নীলফামারীর চিলাহাটিতে আলু ক্ষেতে নিবিড় পরিচর্যা- আশার আলো দেখছেন কৃষক

মো: গুলজার হোসেন, চিলাহাটি (নিলফামারী) প্রতিনিধি

উত্তরের কৃষিপ্রধান জেলা নীলফামারীর চিলাহাটি অঞ্চলে বর্তমানে আলু ক্ষেতের নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। রোপণের পর আলু গাছগুলো এখন দ্রুত গতিতে বেড়ে উঠছে, যা চাষিদের মনে আশার সঞ্চার করেছে।

​সরেজমিনে দেখা যায়, চিলাহাটির বিস্তীর্ণ জমিতে এখন সবুজ আলুগাছের চারাগুলো সতেজ হয়ে উঠেছে। কৃষকরা ক্ষেতের আগাছা দমন, মাটি আলগা করা (নিড়ানি), এবং রোগ-বালাই প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিরলস কাজ করে চলেছেন। আলু গাছের পরিচ্ছন্নতা ও সঠিক পরিচর্যার এই কর্মযজ্ঞে পুরুষ ও নারী শ্রমিকেরা একযোগে অংশ নিচ্ছেন।
​সাধারণত, আগাম জাতের আলু রোপণের ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই ফসল তোলার উপযোগী হয়ে ওঠে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের সঠিক পরিচর্যার ফলে আলু গাছগুলোর বৃদ্ধি খুবই সন্তোষজনক। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, চারা অবস্থায় গাছের সঠিক পরিচর্যা ভালো ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিতে পর্যাপ্ত সার ও সেচ নিশ্চিত করা এবং সময়মতো আগাছা পরিষ্কারের মাধ্যমেই একটি
প্রত্যাশিত ফলন পাওয়া সম্ভব।

এই বিষয়ে স্থানীয় এক কৃষক জানান, “দেড় বিঘা জমিতে আলু লাগিয়েছি। প্রায় 60000 মতো খরচ হয়েছে। যদি ভালো বাজার পাই, তবেই লাভবান হব, নইলে তো আমাদের ক্ষতি হবে।” তিনি আরও বলেন, “আমরা সময়মতো আলু বীজ রোপণ করেছি। গাছগুলো এখন বেশ বড় হয়েছে এবং সতেজ দেখাচ্ছে। এখন নিড়ানি ও সার-সেচের কাজ চলছে। আশা করছি, যদি আবহাওয়া এভাবে চলতে থাকে, তবে এবার আমরা আলুর বাম্পার ফলন পাব এবং ভালো দাম পাব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর নীলফামারী জেলায় ২২ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ করা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৬৫৫ Time View