ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। 

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম। পরে এক মানববন্ধন ও র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার(ভূমি) মজিবর রহমান, কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ও আনারকলি বেগম,গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন ও সোহরাব হোসেন, শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ ও মেহবুবা আকতার স্নিগ্ধা,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সদস্য এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন,স্কাউট লিডার ফেরদৌস আলম মানিক,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে সর্বাগ্রে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে  সকলকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বসাক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৭৬৮ Time View