ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত! সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন তারেক রহমানের শপথ আজ, দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী আয়োজন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ: রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ঠাকুরগাঁও-৩ এ  ১ লাখ ৩১ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী বিএনপি’র জাহিদুর রহমান। ১০ম স্থানে থাকা মুসলিম লীগের খলিলুর পেয়েছেন ১১৩ ভোট। ঠাকুরগাঁও-৩ এ জাতীয় পার্টির হাফিজউদ্দীনসহ ৮ প্রার্থী জামানত হারালেন। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টস লিঃ এর চেয়ারম্যান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির চাঁদপুর জেলা যুবদলের শৃঙ্খলার বার্তা বিশৃঙ্খলা নয়, মানবিকতা ও দায়িত্বশীলতার আহ্বান নুরুল আমিন খান আকাশের

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত!

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, জন-প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  সভায় উপজেলার বিভিন্ন স্থানে চুরি, মাদক, আবাদি জমিতে মাটিকাটা, বালু উত্তোলন, জমি জমা নিয়ে বিরোধ ও আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ওসি আমান আল বারী, উপজেলা বিএনপির আতাউর রহমান, পৌর বিএনপির  সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও শরৎ চন্দ্র রায় প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।  ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেন। জমিজমা বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জমিজমা বিরোধ, দখল এসব নিয়ে থানায় আসবেন না। জমিজমা বিরোধের সালিশীর জন্য আমি থানায় বসিনি। ইউএনও তার বক্তব্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে বলেন উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে জনগণ অভিযোগ করবে, আমরা তার প্রেক্ষিতে ব্যবস্থা নেবো।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমি নিয়মিত বাজার মনিটরিং করবো। এই সাথে ইউএনও  ইউনিয়ন পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করার কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
৫০৯ Time View