ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

রাণীশংকৈলে প্রচন্ড ঝড়-বৃষ্টিতে দেয়াল ধ্বসে স্কুলছাত্রের মৃত্যু ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রচন্ড ঝড়-বৃষ্টিতে ঘরের দেয়াল ভেঙ্গে পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং সে নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন, রাত ১টার দিকে আকস্মিক প্রবল ঝড়ে  তাহেরুলের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের দেয়ালের উপরের অংশ ভেঙে ঘরে ঘুমন্ত রেজোয়ানের গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার  খাদিজা বেগম বলেন,  ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  পরিবারকে সহযোগিতা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৭৫৩ Time View