ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
“আল কুরআনের উপর পর্যালোচনা” কুরআন বিতরণ ও সেমিনার কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ৪৯ জন নির্বাচিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে গ্রিন সিটি রূপে গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

সাংবাদিক

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই দুই গণমাধ্যমে বহুমতের প্রতিফলনের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুই ঘণ্টার আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষ্যে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি অতীতে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করবে এবং ভবিষ্যতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও একটি নতুন নীতিমালা তৈরি করবে।

এ সিদ্ধান্তের পেছনে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। সুপারিশে বলা হয়, বিটিভি ও বেতার যেন একটি আলাদা কর্তৃপক্ষ বা সম্প্রচার সংস্থার অধীনে পরিচালিত হয়, যাতে বহুমতের প্রকাশ নিশ্চিত হয় এবং সরকারের একমুখী দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
১৫০৫ Time View