ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সিরিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ নাম বদলে যাচ্ছে র‍্যাবের, সংসদে বিল ৪১ ব্যাংকের সিএসআরের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা একটি দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়: রিজভী কম সিনেমা করেও যেভাবে বড় সাম্রাজ্য গড়ে তুলছেন এই বলিউড তারকারা লংমার্চে কমল গাড়ি, শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় জামায়াত-জোট এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ।

সাংবাদিক

শুক্রবার (৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বুড়িচং ময়নামতি ইউনিয়নের নারায়ণ সার গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ,বুড়িচং উপজেলা সাবেক আওয়ামী লীগ নেতা আকম বাহার উদ্দিন বাহারের সহযোগী সন্ত্রাসী সালাউদ্দীন এর নেতৃত্বে নারায়ণ সার গ্রামের সিনিয়র সাংবাদিক ও ২০২৪ কুমিল্লা ৬ আসন থেকে এমপি নির্বাচনে অংশ নেওয়া মোহাম্মদ আবদুল মজিদ এর বাড়িতে হামলা করে এতে একটি বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আবদুল মজিদের ভাবি ঘরের বাসিন্দা জাহেরা বেগম অভিযোগ করে বলেন,ঘরের ভেতরে যা কিছু ছিল,সব ভেঙে চুরমার করে দিয়েছে।

২০২৪ সালেও একবার হামলা করেছে কিন্তু এতো পরিমাণ ক্ষতি হয়নি আমার মেয়েকে খাটের নিচ থেকে টেনে বের করে আনা হয়েছে। আমার স্বামী চাকুরী করে আর দেবর থাকে বিদেশে তারা প্রায়ই আমার দেব রের খুঁজে বাড়িতে আসে আর বলে আওয়ামী লীগ কে সমথর্ন করে তোর দেবর নির্বাচন করেছে ২০ লক্ষ টাকা দিবি না দিলে গ্রামছাড়া করবো। আমি একটি মেয়ে ও একটি ছোট ছেলে নিয়ে বাড়িতে থাকি। এখন বাড়িতে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তার আগে থানার জিডি করা হয়েছে পুলিশ এসে ভিডিও ও ছবি তুলে নিয়েছে কিন্তু পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়নি।

পাশের বাড়ির ফুলমতি বেগম বলেন এইসব সন্ত্রাসী আগের চেয়ে বেপরোয়া হয়েছে এখন কেউ নিরাপদে নেই। পাশের বাড়ির আরেক ভুক্তভোগী উত্তম সরকার এর স্ত্রী কাজুলী সরকার বলেন অল্পের জন্যে আমার ঘরটা আগুন থেকে বেচে গিয়েছে আমরা হিন্দু গরীব মানুষ কোন রকম মাছ ধরে দিন এনে দিন খাই। সাবেক আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী এমপির সাথে মোহাম্মদ আবদুল মজিদের সংগে বিরোধের জেরে প্রায়ই এমন হামলা হয়ে থাকে। বিষয়ে বুড়িচং থানায় যোগাযোগ করলে ফোনে কাউকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
৫০৪ Time View