ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র উদ্যোগে সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল!

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

সাংবাদিক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি।

শনিবার (২১ জুন) টসে জিতে প্রথমে বাহামাসকে ব্যাট করতে পাঠায় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায় বাহামাস। দুই বোলারই ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় কানাডা। ১৪ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন দিলপ্রীত বাজওয়ার। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করে কানাডা। যদিও বাছাইপর্বে তাদের আরও একটি ম্যাচ বাকি রয়েছে।

পুরো টুর্নামেন্টজুড়েই অসাধারণ ফর্মে ছিল কানাডা। প্রথম ম্যাচে বারমুডাকে হারায় ১১০ রানে। এরপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে, এবং বাহামাসকে আগেও হারায় ১০ উইকেটে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত দলটি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আয়োজক দুই দেশের পাশাপাশি ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

এই তালিকায় কানাডা যোগ হওয়ায় চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩। বাকি ৭টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে—ইউরোপ থেকে ২টি (৫-১১ জুলাই), আফ্রিকা থেকে ২টি (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর), এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি (১-১৭ অক্টোবর) দল সুযোগ পাবে বিশ্বকাপে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
৮৩৭ Time View