ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন

সাংবাদিক
রাজধানীর মিরপুরে পরপর দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা আলিফ এন্টারপ্রাইজের একটি স্টাফ বাসে আগুন লাগে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ‘আলিফ এন্টারপ্রাইজ’ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় কয়েকজনকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল ঘটনাটি নিশ্চিত করে জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস।

তিনি বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এর আগে একই সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় আরও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে পৃথক দুটি বাসে আগুন লাগে।

ফলে একই সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকায় মোট তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৫১০ Time View