ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

একই চা বারবার গরম করে খাওয়া কি ঠিক

সাংবাদিক

সকালে উঠে, কেউ বা নাশতার পর এক কাপ চা খেতে পছন্দ করেন। কেউ কেউ দিনে কয়েক কাপ পর্যন্ত চা খান। আড্ডা, কাজের ফাঁক, এক কাপ চা ছাড়া যেন চলেই না। অনেক সময় চা ঠান্ডা হয়ে গেলে তা আবার গরম করে খাওয়ার অভ্যাস আছে কারও কারও। কাজটিকে খুব সাধারণ মনে হলেও, বিজ্ঞান বলছে ভিন্ন কথা।

খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, চা পাতায় প্রচুর পরিমাণে ক্যাটেচিন, পলিফেনল ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু একবার তৈরি চা ঠান্ডা হওয়ার পর আবার গরম করলে এর পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। তখন সেই চা পান করা আর শুধু গরম পানি খাওয়ার মধ্যে কোনও পার্থক্য থাকে না।

চায়ে প্রাকৃতিকভাবে ট্যানিন নামক একটি উপাদান থাকে, যা পরিমিত মাত্রায় শরীরের জন্য ঠিক। তবে ঠান্ডা চা আবার ফোটালে এই ট্যানিন অতিরিক্ত মাত্রায় নির্গত হয় এবং চায়ের স্বাদকে তেতো করে তোলে। অতিরিক্ত ট্যানিন সরাসরি পাকস্থলীতে গিয়ে অ্যাসিডিটি, বুক জ্বালা ও বদহজম করতে পারে।

চা তৈরি করে দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে খুব দ্রুত বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। বিশেষ করে যদি সেই চায়ে দুধ ও চিনি মেশানো থাকে, তাহলে ব্যাকটেরিয়ার দ্রুত বিস্তার ঘটে। এই অবস্থায় চা গরম করলেও সব জীবাণু মরে না। সেই সঙ্গে পেটের মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে।

টিভি নাইনের প্রতিবেদনে বলা হয়েছে, চা আবার গরম করার সময় ব্যাকটেরিয়া যদি মরেও যায়, এদের তৈরি ক্ষতিকর টক্সিন থেকে যায়। এই বিষাক্ত উপাদানগুলো সরাসরি পরিপাকতন্ত্রে প্রবেশ করে লিভারের ওপর অতিরিক্ত চাপ ফেলে। নিয়মিত এমন চা খেলে ডায়রিয়া, বমি ভাব বা খাদ্যে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি থোকে।

লিকার চায়ের তুলনায় দুধ চা বারবার গরম করে খাওয়া শরীরের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুধের প্রোটিন এবং চায়ের রাসায়নিক উপাদান বারবার তাপে বিক্রিয়া করে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে। তাই দুধ চা একবার ঠান্ডা হয়ে গেলে তা কোনোভাবেই আর পান করা উচিত নয়।

চিকিৎসকদের মতে, চা বানানোর পর তা সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই পান করে নেওয়া উচিত। চা ঠান্ডা হয়ে গেলে তা ফেলে দিয়ে নতুন করে তাজা চা বানিয়ে নেওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫০২ Time View