ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিমের হাসপাতাল পরিদর্শন ও জনসচেতনতামূলক কার্যক্রম

সাংবাদিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত মেডিকেল টিমের উদ্যোগে আজ ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর নির্দেশনায় এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম ,ডাঃগালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমনসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনসহ উপস্থিত সকলকে ডেঙ্গু বিষয়ে জরুরি স্বাস্থ্যনির্দেশনা ও সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করা হয়।

বিশেষ করে ডেঙ্গুর লক্ষণ, জ্বরের সময় করণীয় ও বর্জনীয়, পর্যাপ্ত তরল গ্রহণ, বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা এবং মশার প্রজননস্থল ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও সম্মিলিত উদ্যোগই পারে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। মানুষের পাশে, জনস্বাস্থ্যের সেবায়—চিকিৎসক সমাজ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৫১৫ Time View