ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা নোয়াখালীর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চট্টগ্রামে গ্রেপ্তার সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক শেখ হাসিনার লাশও আসবে না, প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ: এনসিপি এমপি এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের

সাংবাদিক

যুদ্ধ শুরুর আগের পরিমাণের চেয়েও বেশি পরিমাণ জ্বালানি তেল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরিবহণ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৭ সেপ্টেম্বর) শিকাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন ট্রাম্প।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে হরমুজ প্রণালি দিয়ে ‘রেকর্ড পরিমাণ তেল’ পরিবহণ করেছে। এই পরিমাণ যুদ্ধের আগে আমরা যা উত্তোলন করেছিলাম তার চেয়েও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আত্মসমর্পণ করা মাত্রই এবং এই যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে। আর এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।

এর আগে শনিবার ইয়েমেন ও লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বন্ধ করা এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরানের দেওয়া ৭ দিনের শান্তি প্রস্তাব ও যুদ্ধবিরতির রূপরেখা সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথই একমাত্র সমাধান বলে মনে করে তেহরান। তবে কূটনৈতিক অবস্থানের পাশাপাশি সামরিক সতর্কতার বার্তা দিয়ে রেখেছে ইরানের সামরিক নেতৃত্ব। দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের নতুন সামরিক হামলা বা উসকানিমূলক পদক্ষেপ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র : আলজাজিরা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৬১০ Time View