ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল পেটে গজ রেখে সেলাই, চার মাস পর বীথির মৃত্যু দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী

সাংবাদিক

সরকারের পরামর্শে পদত্যাগ করেছেন রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান আহমেদ ইসমেত। এক বছরের বেশি মেয়াদ থাকতেই বৃহস্পতিবার তাকে পদত্যাগ করতে হয়েছে। ব্যাংকটিতে পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরীকে নতুন চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের অনুমোদনের পর আগামী রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন হতে পারে বলে জানা গেছে।

সাবেক ব্যাংকার আহমেদ ইসমেত ২০২৪ সালের ৩১ অক্টোবর অন্তবর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এক বছরের বেশি মেয়াদ থাকতেই আজ অর্থ মন্ত্রণালয় থেকে টেলিফোন করে তাকে পদত্যাগ করতে বলা হয় বলে জানা গেছে।

নতুন চেয়ারম্যান মো. আবদুল হালিম চৌধুরী ২০১৪ সালের ডিসেম্বর থেকে প্রায় ৭ বছর পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর আগে তিনি পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ১৯৮৮ সালে প্রিন্সিপাল অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগদান করেন। একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঋণ বিভাগের মহাব্যবস্থাপক, বিভিন্ন কর্পোরেট শাখাপ্রধান এবং ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চলপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আহমেদ ইসমেত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের আগে দুবাইয়ের ওয়ালস্ট্রীট এক্সচেঞ্জে পরামর্শক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া দেশে তিনি ইস্টার্ন ব্যাংকের ডিএমডি ও এমডির চলতি দায়িত্ব এবং হেড অব কনজিউমার ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন। সেন্ট্রাল ব্যাংক অব সংযুক্ত আরব আমিরাতে তিনি সিনিয়র গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট এবং ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৫০৪ Time View