ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র– নাফিজ মাহবুব

সাংবাদিক

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব আগামী ২১, ২২, ২৩ শে অক্টোবর ২০২৬ চট্টগ্রাম বিভাগে চার দিনের সাংগঠনিক সফর করবেন। সফরকালে তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়,আলোচনা সভা করবেন।

সফরের মূল লক্ষ্য হবে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, নতুন নেতৃত্বের বিকাশ এবং পেশাজীবীদের সংগঠনের কার্যক্রমে আরও সম্পৃক্ত করা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিক সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করার উদ্যোগ নেওয়া হবে।

সফরসূচি অনুযায়ী, প্রথম দিন ২১/১০/৩০২৬ ইং তারিখে চট্টগ্রাম পৌঁছাবেন, রাতে জেলা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করবেন, দ্বিতীয় দিন ২২ /১০/২৬ ইং চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন , তৃতীয় দিন ২৩/১০/২৬ ইং বিভাগের কক্সবাজার জেলার আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে দায়িত্বশীল নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে বক্তব্য রাখবেন এবং চতুর্থ দিন ২৪/১০/২৬ ইং চাঁদপুর জেলা কমিটির সৌজন্যে মতবিনিময় সভা ও সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ কর্মসূচি।

নাফিজ মাহবুবের এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সফরের বিস্তারিত সময়সূচি, নির্ধারিত সভাস্থল, ব্যানার এবং কেন্দ্রীয় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী জানানো হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫১৫ Time View