৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত অংশ (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে নেওয়া হবে।
পরীক্ষার হল, আসনবিন্যাস এবং এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও এসব তথ্য পাওয়া যাবে।
পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

























দীর্ঘ ১৪ বছর পর ফরিদগঞ্জের খাজুরিয়া বাজারে ব্যবসায়ী কমিটির নির্বাচন আজ