ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে যত রেকর্ড সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা সাজেকে আটকা ৩ হাজার পর্যটক সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সিরিয়াস’ হুমকি বিপ্লবী গার্ডের /হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন সেলফি বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস: দুর্ঘটনা কমানোর প্রত্যয়, তবু ঝরছে প্রাণ

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস

সাংবাদিক

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে এবার নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হওয়া অফ স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ তুলেছেন ম্যাচ অফিসিয়ালরা।

খেলা শেষ হওয়ার পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটি জানায়, বুধবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়ালরা তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী আলিসের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন আইসিসি অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলেই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএলের মাধ্যমে আলোচনায় আসেন আলিস আল ইসলাম। তবে ঘরোয়া ক্রিকেটেও একাধিকবার তার বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছিল। পরে অ্যাকশন শুধরে মাঠে ফিরে পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন এই স্পিনার।

এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় আলিসের। এরপর সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁর ওয়ানডে অভিষেক হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরুতেই বোলিং অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্নে আপাতত নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ২৯ বছর বয়সী এই স্পিনার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৫১০ Time View