ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

আগামী বছর ২ ঈদ ও দুর্গা পূজায় ছুটি যতদিন

সাংবাদিক

চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও দুই ঈদে মোট ১১ ও শারদীয় দুর্গাপূজায় দুদিন ছুটি থাকছে। এরমধ্যে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

রোববার (০৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

এর আগে ঈদের ছুটি ৩ দিন ছিল। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। পূজার ছুটি ১ দিন ছিল।

২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটি অনুমোদন করা হয়। সেসময় ছুটি বাড়ানো হয়।

এতে চলতি বছরের পবিত্র ঈদুল আজহায় ৬ দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৫ দিন করা হয়ে। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়। দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি কার্যকরও হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী বছরও এমন ছুটি থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
৭৬২ Time View