ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আখতারুজ্জামানের জামিন হয়নি, এজলাসে হট্টগোল-বাইরে হাতাহাতি সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, কারাগারে বিএনপি নেতা ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার ঢাকায় বৃত্তাকার সড়ক নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারণের তাগিদ প্রধানমন্ত্রীর ছেলের বৌ-ভাতের জন্য গরু চুরির অভিযোগ, গ্রেপ্তার বাবা বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে আর্জেন্টিনার গোল উৎসব বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধানমন্ত্রী /রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে সমাপ্তিও হতে হবে সেখানে আন্তর্জাতিক প্রীতি ফুটবল/ লিনোর জোড়া গোলে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল সেনপাড়া মৌজা ভাগ, আটকে গেছে ফ্ল্যাটের নিবন্ধন-নামজারি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আমিরাতে প্রায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

সাংবাদিক

সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে ‘অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে এসব ভিসা বাতিল করছে আমিরাত সরকার।

হঠাৎ করে ভিসা বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। তবে ভিসা বাতিলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা।

প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন যে ভিসা বাতিলের সংখ্যা বর্তমানে ৪ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে প্রথমেই জানতে চাওয়া হয়েছে, কেন এসব ভিসা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে যাঁদের ভিসা বাতিল হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করার জন্যও আমিরাত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ভুক্তভোগী প্রবাসীরা জানান, গত জুলাই থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। কারও ই-মেইলে, কারও মুঠোফোনে বা কফিলের (নিয়োগকর্তা) কাছে এ-সংক্রান্ত বার্তা যাচ্ছে। অনেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের খবর পেয়ে আর আমিরাতে ফিরতে পারছেন না।

কোনো মামলা বা অপরাধের অভিযোগ না থাকলেও হঠাৎ ভিসা বাতিল হওয়ায় আমিরাতে থাকা ব্যবসা ও পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। দ্রুত দেশটিতে ফিরতে না পারলে ব্যবসা ও জীবিকাসহ সবকিছু হারানোর আশঙ্কা করছেন এসব প্রবাসী।

প্রবাসী বাংলাদেশিদের এই ভিসা বাতিলের ঘটনায় আমিরাতের শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই সংকট নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা জরুরি।

সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী মনে করেন, এ পরিস্থিতির সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিরও সম্পর্ক থাকতে পারে। তাই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি কূটনৈতিক দক্ষতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

সার্বিক পরিস্থিতিতে, যেসব বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে, তাঁদের বিস্তারিত তথ্য আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ই-মেইলে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৬১১ Time View