ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবসে আধুনিকের তামাকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ গ্রিডে আগুন, বড় বিপর্যয় এড়ালো ফায়ার সার্ভিস। পটুয়াখালী সদর প্রতিনিধি  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন: সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ জব্দ। মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের সাধারন ক্ষমা 2.0 চালু।১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সুযোগ। “আল কুরআনের উপর পর্যালোচনা” কুরআন বিতরণ ও সেমিনার কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

সাংবাদিক

নতুন সরকারের প্রশাসন ঢেলে সাজানোর মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার এক আদেশে এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে।

এ নিয়ে চতুর্থ দফায় এক মাস সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়; এরপর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। তৃতীয় দফায় এ সময় বাড়িয়ে করা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি।

চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা।

করদাতার তরফে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশির ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য দিয়ে বিদেশে বসেই ই-রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

এছাড়াও অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে বলা হয়েছে।

বর্তমানে কোনো নথি বা দলিলাদি আপলোড ছাড়াই অনলাইনে রিটার্ন দেওয়া যাচ্ছে; ব্যাংকিং সেবার যে কোনো মাধ্যম বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ই-রিটার্ন দাখিলের স্বীকারপত্র পাচ্ছেন করদাতারা।

ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার চালু করেছে।

এ সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। তাছাড়া সারাদেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকেও সহায়তা মিলছে।

এর আগের বছর কয়েক দফা সময় বাড়িয়ে ব্যক্তিশ্রেণির করদাতার জন্য গত বছরের ১৫ ফেব্রুয়ারি শেষ সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও জরিমানা দিয়ে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে আয়কর আইন অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ দিতে হবে। এছাড়া কর নির্ধারণ প্রক্রিয়াতেও আসবে পরিবর্তন; তখন করদাতাকে মোট আয়ের ওপর কর পরিশোধ করতে হবে।

এক্ষেত্রে করদাতা আয়কর অব্যাহতিপ্রাপ্ত হবেন না; পাবেন না কর রেয়াতও। মাসের হিসাবের ক্ষেত্রে ভগ্নাংশ মাসও পূর্ণাঙ্গ মাস হিসেবে গণ্য হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৬১৭ Time View