ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলাস্কায় নির্বাচনের ফলাফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের মামলা

সাংবাদিক

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে ফলাফল প্রত্যয়ন প্রক্রিয়া আটকে দেওয়ার আবেদন জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ব্যালট পেপারে একই নামের আরেক প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে—এমন যুক্তিতে বৃহস্পতিবার ফেডারেল আদালতে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর ড্যান সুলিভানের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নির্বাচনের আগে পেলটোলা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।

সরকারের আবেদনে বলা হয়েছে, সিনেটর সুলিভান যদি একই নামের অন্য প্রার্থীর পাওয়া ভোটের চেয়ে কম ব্যবধানে পরাজিত হন, তাহলে আদালত যেন আলাস্কা অঙ্গরাজ্যকে নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করা থেকে বিরত রাখে। একই সঙ্গে ভোটাররা নামের কারণে বিভ্রান্ত হয়েছিলেন কি না, তা তদন্ত করারও আবেদন জানানো হয়েছে।

শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমিই এটি করার নির্দেশ দিয়েছি।’ দ্বিতীয় সুলিভানের প্রার্থিতাকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে তিনি জানান, এটি বন্ধ করতে আমার প্রশাসন কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে।

ব্যালটে থাকা দ্বিতীয় ড্যান সুলিভান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার প্রার্থিতা বাতিলের আগের কয়েকটি প্রচেষ্টা আলাস্কা সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছিল। তিনি একসময় ইউএস ফরেস্ট সার্ভিসে কাজ করেছেন। চলতি বছরের শুরুতে রিপাবলিকান হিসেবে নিবন্ধন করার আগে তিনি আলাস্কা ইন্ডিপেন্ডেন্স পার্টির সদস্য ছিলেন।

আদালতে দাখিল করা নথিতে অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়র দাবি করেছেন, দ্বিতীয় সুলিভানের প্রার্থী হওয়ার উদ্দেশ্য হলো সিনেটর সুলিভানের ভোট কমিয়ে মেরি পেলটোলাকে সুবিধা দেওয়া। একই নামের দুই প্রার্থী থাকায় ভোটাররা ভুল করে অন্য ব্যক্তিকে ভোট দিতে পারেন, যা নির্বাচনে ভোটারদের প্রকৃত অভিপ্রায়কে প্রভাবিত করতে পারে।

তবে দ্বিতীয় সুলিভান এ অভিযোগ অস্বীকার করেছেন। চলতি বছরের শুরুতে স্থানীয় পত্রিকা ‘পিটার্সবার্গ পাইলট’-কে বলেছিলেন, পেলটোলার নির্বাচনী প্রচারণায় কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা-ই আমি জানি না। ‘কোর্টহাউস নিউজ’-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, ভোটাররা যেন বুঝতে পারেন কাকে বা কীসের জন্য ভোট দিচ্ছেন, সেটিই আমার প্রত্যাশা। তবে ভোটারদের সামনে বিকল্প থাকা ভালো বলেও মন্তব্য করেন।

আলাস্কায় ‘র‍্যাঙ্কড-চয়েস’ বা পছন্দক্রম অনুযায়ী ভোট দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। এ ব্যবস্থায় ভোটাররা প্রার্থীদের পছন্দের ক্রমানুসারে চিহ্নিত করতে পারেন। ফলে একই নামের দুই প্রার্থী ব্যালটে থাকায় ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন।

মামলায় বলা হয়েছে, মেরি পেলটোলা জয়ী হলে এবং ভোটের ব্যবধান দেখে নামের বিভ্রান্তির প্রভাবের আশঙ্কা তৈরি হলে ফলাফল প্রত্যয়ন স্থগিত রাখা উচিত। একই সঙ্গে দ্বিতীয় সুলিভানের নাম ব্যালটে না থাকলে নির্বাচনের ফল কী হতো, তা নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীই মন্তব্য করেননি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সেখানে ট্রাম্প ১৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ অঙ্গরাজ্যটিতে তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনটি তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৫০৫ Time View