ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় কারখানায় আগুন, নিহত ২৪

সাংবাদিক

ইন্দোনেশিয়ায় একটি কনফেকশনারি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। তাদের সন্ধানে পুড়ে যাওয়া কারখানার ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

শনিবার সন্ধ্যায় দেশটির বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় পিটি ফোনুসা আগুং মুলিয়া নামের কারখানাটিতে আগুন লাগে। কারখানাটি রাজধানী জাকার্তা থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত।

শ্রমবিষয়ক রাষ্ট্রপতির উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানার নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করবেন বলেও জানান তিনি।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এয়ার কন্ডিশনার) শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান সাইদ ইকবাল। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কারখানাটির মালিকানায় রয়েছে ইউনাইটেড ফ্যামিলি ফুড নামের প্রতিষ্ঠান। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন। এটি ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বাজারে ভোগ্যপণ্য সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলোর একটি। বিদেশেও তাদের চারটি কার্যালয় রয়েছে। তাদের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে কনফেকশনারি ব্র্যান্ড মিলকিটা এবং ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড লেমোনিলো।

কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের শিফটে কারখানা চত্বরে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।

বানতেন অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও উদ্ধার অভিযান চলছিল। তবে কারখানার বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। ভবনটির কাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উদ্ধারকাজে বাধার সৃষ্টি হচ্ছে এবং উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকারীরা ২৪টি ব্যাগে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছেন। তবে ঘটনাস্থলে থাকা কর্তৃপক্ষ তখনো মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৫০৩ Time View