ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর সাফের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, সমালোচনায় সমর্থক ও সাবেকরা আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

এস এম কামরুল হাসানের কবিতা “ভালোবাসার নিলামঘর”

সাংবাদিক

ভালোবাসাকে নিলামে তুলেছো তুমি,

প্রেমকে বানিয়েছো পণ্য,
দর হাঁকছো এখন উন্মুক্ত বাজারে,
কে কত বেশি দেবে, তারই জন্য তুমি ধন্য।

বাহ্, কি চমৎকার ব্যবসায়ী তুমি!
হৃদয়টাকে বানিয়েছো দোকান,
প্রেমের ওজন মাপছো টাকার দাঁড়িপাল্লায়,
ভালোবাসার গায়ে লাগিয়েছো দামের ট্যাগ।

নিজেকে কখনো নিলামে তুলে
পুণ্য বানিয়ো না, লক্ষ্মীটি,
তাহলে আমি সত্যিই কষ্ট পাবো,
ভীষণ কষ্ট পাবো।
কারণ পণ্য হয়ে গেলে তুমি অপবিত্র হয়ে যাবে,
আর আমি আজও তোমাকে
আমার প্রার্থনার মতো পবিত্র ভাবি।

তুমি বিক্রি হচ্ছো,
আমি দেখছি,
আমার হাত খালি, তাই আমি কিনতে পারছি না,
আমার কাছে তো শুধু ভালোবাসা ছিল,
টাকা ছিল না,
আর এই বাজারে ভালোবাসা অচল পয়সা।

যাও, চলে যাও সেই ক্রেতার কাছে,
যার পকেট ভারী, যার গাড়ি আছে, বাড়ি আছে,
যে তোমাকে সোনায় মুড়িয়ে রাখবে,
কিন্তু কখনো বুকে রাখবে না।

আমার মতো গরীব প্রেমিকের বুক
তোমার জন্য বড্ড ছোট ছিল, তাই না?

একদিন নিলাম শেষ হবে,
আলো নিভে যাবে, ক্রেতারা চলে যাবে,
তখন বুঝবে,
সবচেয়ে দামি জিনিসটাই তুমি,
সবচেয়ে সস্তায় বিক্রি করে দিয়েছো।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
৫০৯ Time View

এস এম কামরুল হাসানের কবিতা “ভালোবাসার নিলামঘর”

আপডেটের সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

ভালোবাসাকে নিলামে তুলেছো তুমি,

প্রেমকে বানিয়েছো পণ্য,
দর হাঁকছো এখন উন্মুক্ত বাজারে,
কে কত বেশি দেবে, তারই জন্য তুমি ধন্য।

বাহ্, কি চমৎকার ব্যবসায়ী তুমি!
হৃদয়টাকে বানিয়েছো দোকান,
প্রেমের ওজন মাপছো টাকার দাঁড়িপাল্লায়,
ভালোবাসার গায়ে লাগিয়েছো দামের ট্যাগ।

নিজেকে কখনো নিলামে তুলে
পুণ্য বানিয়ো না, লক্ষ্মীটি,
তাহলে আমি সত্যিই কষ্ট পাবো,
ভীষণ কষ্ট পাবো।
কারণ পণ্য হয়ে গেলে তুমি অপবিত্র হয়ে যাবে,
আর আমি আজও তোমাকে
আমার প্রার্থনার মতো পবিত্র ভাবি।

তুমি বিক্রি হচ্ছো,
আমি দেখছি,
আমার হাত খালি, তাই আমি কিনতে পারছি না,
আমার কাছে তো শুধু ভালোবাসা ছিল,
টাকা ছিল না,
আর এই বাজারে ভালোবাসা অচল পয়সা।

যাও, চলে যাও সেই ক্রেতার কাছে,
যার পকেট ভারী, যার গাড়ি আছে, বাড়ি আছে,
যে তোমাকে সোনায় মুড়িয়ে রাখবে,
কিন্তু কখনো বুকে রাখবে না।

আমার মতো গরীব প্রেমিকের বুক
তোমার জন্য বড্ড ছোট ছিল, তাই না?

একদিন নিলাম শেষ হবে,
আলো নিভে যাবে, ক্রেতারা চলে যাবে,
তখন বুঝবে,
সবচেয়ে দামি জিনিসটাই তুমি,
সবচেয়ে সস্তায় বিক্রি করে দিয়েছো।