ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে

ঘরে ঢুকে কাতার প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, নিয়ে গেল আইফোন

সাংবাদিক

 ই এম আকাশ, বিশেষ প্রতিনিধ:- মাদারীপুরে ঘরে ঢুকে আইভী আক্তার নামে কাতার প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে গেছে তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুরে এ ঘটনা ঘটে। নিহত আইভী আক্তার (১৮) মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুরের কাতার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। এক বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারে সচ্ছলতা ফেরাতে ফেরদৌস কাতারে চলে যান। স্বামী বিদেশে থাকায় সম্প্রতি আইভী চাচার বাড়িতে বেড়াতে আসেন।

মঙ্গলবার সন্ধ্যায় চাচা কালাম শরীফ নামাজ আদায় করতে স্থানীয় একটি মসজিদে যান। পরিবারের বাকি সদস্যরা চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে অবস্থান করছিলেন। পরে চাচা নামাজ শেষে বাড়িতে গিয়ে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পান। কালামের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকে চোরচক্র। তাদের চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আইফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের চাচা কালাম শরীফ বলেন, নামাজ শেষে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চুরি নাকি পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড- তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযান ও তদন্ত চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৬২১ Time View