ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

ঘুম থেকে ওঠার কতক্ষণ পরে সকালের নাশতা করা ভালো

সাংবাদিক

দিনের খাবারের মধ্যে সকালের নাশতা খুবই গুরুত্বপূর্ণ। কেউ সকালে উঠে নিয়ম করে সকালের নাশতা করেন। কেউ আবার নাশতা করতে অনেক দেরী করেন। ঘুম থেকে ওঠার ঠিক কতক্ষণ পরে সকালের খাবার খেলে শরীর ভাল থাকে?

‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্টিবিদরা বলছেন ঘুম থেকে উঠার কতক্ষণ পর সকালের নাশতা খেতে হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কারও খিদে পেলেই তিনি খেতে পারেন। যদি কারও ঘুম থেকে উঠার ঘণ্টাখানেক পরে খেতে ইচ্ছা করে, সেটাও হতে পারে। আবার অনেক সময় ঘুম থেকে উঠে খেতে ইচ্ছা করে না। পেট ভার লাগে। সেক্ষেত্রে জোর করে না খাওয়াই ভালো।

ভারতীয় পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, সাধারণত ব্যক্তিবিশেষের বিপাকক্রিয়া, হজমপ্রক্রিয়ার উপরে ক্ষুধা লাগার বিষয়টি নির্ভর করে। তবে সকালের নাশতা আর দুপুরের খাবারের মধ্যে যেন অন্তত ঘণ্টাতিনেকের বিরতি থাকে-সেটা খেয়াল করা জরুরি।

সকালের নাশতার নিয়ম
ঘুম থেকে উঠার সাথে সাথেই ক্ষুধা পায় না। সেক্ষেত্রে দিনটা শুরু করতে পারেন এক গ্লাস হালকা গরম পানি দিয়ে। এতে শরীরে আর্দ্রতা বজায় থাকবে। লেবু-মধুর পানি, চিয়া বা তিসি ভেজানো পানি, কিংবা মৌরির পানিও খেতে পারেন। দিনের শুরুতে কয়েকটি ভেজানো বাদাম খেতে পারেন। এর ঘণ্টাখানেক পরে সকালের নাশতা সারতে পারেন।

তবে যত বেশি দেরী করে নাশতা খাবেন একসঙ্গে বেশি খেয়ে ফেলার প্রবণতা বাড়বে। পুষ্টিবিদরা বলছেন, সকালের খাবারে যেন কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, খনিজের সমন্বয় থাকে সেদিকে খেয়াল রাখুন। তবে পরিমাণও খেয়াল রাখতে হবে। তা না হলে দুপুরের খাবারের প্রতি আগ্রহ থাকবে না। সব মিলিয়ে সকালের নাশতা ৮-১১ টার মধ্যে করে ফেলাই ভালো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫৭৫ Time View