ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল সরকার,প্রবাসীদের বিনিয়োগের এখনই উপযুক্ত সময় চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক অনলাইন জুয়ার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে স্থানীয় বিকাশ এজেন্ট; ক্ষুব্ধ এলাকাবাসী।। জিয়ানগরের বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান বাংলা গানের জনপ্রিয় শিল্পী মনির খানের জন্মদিন আজ বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় করনীয় – আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক

লুৎফুর রহমান রিপন

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্র জানা যায়, অভিযানের সময় তাসলিমাকে আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়। অভিযানকারীরা একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিক ড্রামের সন্ধান পান। পরে ড্রামটি মাটি থেকে তুলে খুলে এর ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করে।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
৫১৩ Time View