ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন মিরপুরে মধ্যরাতে কবরস্থানের নামফলক চুরি: মরদেহের কঙ্কাল কতটুকু নিরাপদ? শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার (২০ জুলাই) ওই সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

আটকরা হলেন- শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি পাশ্ববর্তী  বালিয়াডাঙ্গী উপজেলায়। বিজিবি সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করছিলেন। বাড়ি ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।’ রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, থানায় আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে। আগামিকাল তাদের জেলা কারাগারে পাঠানো হবে মর্মেও ওসি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
৭৩৭ Time View