ডাল খেলেই গ্যাস হয়? রান্নার আগে যা মেনে চলবেন
ডাল খেলে অনেকেরই গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা হয়। কারণ ডালে ‘রাফিনোজ’ নামক কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, এগুলো সহজে ভাঙে না বা হজম হয় না। এই কার্বোহাইড্রেট যখন অন্ত্রে পৌঁছায়, তখন অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া সেগুলোকে ফার্মেন্ট করে। এতে পেটে গ্যাস তৈরি হয়। এছারা ডালে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। ফাইবার হজম স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু হঠাৎ করে বেশি ফাইবার খেলে পেট ফাঁপা ও বদহজম হতে পারে।
ডালে ‘লেকটিন’ ও ‘ফাইটেটস’ নামের অ্যান্টি-নিউট্রিয়েন্টস থাকে। ডাল ঠিকমতো সিদ্ধ না হলে এই অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলোই হজমে বাধা হয়ে দাঁড়ায়। এই অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলো শরীরে ঢুকলে পেটে অস্বস্তি তৈরি করে। ডালে উদ্ভিজ্জ প্রোটিনও থাকে। হজমশক্তি দুর্বল হলে ওই প্রোটিন হজম করাও অনেক সময় কঠিন হয়ে যায়। তখনও পেটে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়।
সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?
গ্যাস, পেট ফাঁপার সমস্যা এড়াতে ডাল ভালো করে ধুয়ে রান্না করুন। শুধু তাই নয়, ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। ডাল পানিতে ভিজিয়ে রাখলে সব অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলো বেরিয়ে যায়। এছাড়া এই টোটকায় ডাল সহজপাচ্য হয়ে ওঠে। ডাল ভিজিয়ে রেখে রান্না করলে বদহজমের সমস্যা সহজেই কমানো যায়।
কোন ডাল কতক্ষণ জলে ভিজিয়ে রাখবেন?
‘এই সময়’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুগ ডাল, লাল মসুর, অড়হর ডাল ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো। খোসা-সহ মুগ, খোসা-সহ বিউলির ডাল, ছোলার ডাল ২-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। রাজমা, কাঁচা ছোলা, কাবলি ছোলা প্রায় ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।




























স্কুল-কলেজে জরুরি নির্দেশনা