ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
As part of the National Sport Day 2026 celebrations, MoI and Shell Qatar Organizes Sports Activities for 750 Workers নির্বাচন নিরাপত্তা নিয়ে বান্দরবান সেনা জোন– প্রশিক্ষণ মাঠে কমনওয়েলথ বিশেষ সতর্কতা নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক ঠাকুরগাঁও-৩ এ বিএনপি-জামায়াত লড়াই, পাশে জাতীয় পার্টি। ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ।  বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে — আলাদা মন্ত্রণালয়ের ঘোষণা ইঞ্জি. মমিনুল হকের

ঢাকা ও তেজগাঁও বিমানবন্দরের নো-ফ্লাই জোনে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন

সাংবাদিক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশের ‘নো-ফ্লাই জোনে’ অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে অন্তত ২৬৩টি উঁচু ভবন। এসব ভবন অপসারণ বা ব্যবস্থা গ্রহণের দায়িত্ব রাজউকের বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচকের সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন তিনি।

বেবিচক চেয়ারম্যান জানান, গত এক দশকে এসব ভবন নির্মাণ করা হয়েছে বেবিচকের অনুমোদন ছাড়াই। তিনি বলেন, “ভবন ভাঙার বা অপসারণের ক্ষমতা আমাদের নেই। তবে রাজউককে আমরা একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছি। এখন এসব ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজউকের।”

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় অনুমোদনবিহীন কোনো ভবন নেই। তিনি জানান, ঐ এলাকায় সর্বোচ্চ ১৫০ ফুট উচ্চতার ভবন নির্মাণের অনুমতি রয়েছে, এবং বর্তমানে নির্মিত ভবনগুলোর সর্বোচ্চ উচ্চতা ১৩৫ ফুটের মধ্যে সীমাবদ্ধ।

তৃতীয় টার্মিনালের উদ্বোধন প্রসঙ্গে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান জানান, নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে তিনি আশ্বাস দেন, খুব শিগগিরই পুরোপুরিভাবে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে।

এছাড়া তৃতীয় টার্মিনালের অপারেশন পরিচালনার জন্য একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সমঝোতায় পৌঁছাতে পারলে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে বলেও তিনি জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
১১৮৮ Time View