ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক ‘কারাগার’ ঘোষণা

সাংবাদিক

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রোববার (১২ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসে বাশার রোড সংলগ্ন উত্তরের ‘এমইএস বিল্ডিং নং-৫৪’ সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে এই ভবনটি ঠিক কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
৮৮১ Time View