ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি

সাংবাদিক

দুর্গাপূজার ছুটিতে এবারও চলবে তিন জোড়া বিশেষ ট্রেন। ২৯টি বাড়তি কোচ (বগি) যুক্ত করা হবে নিয়মিত ট্রেনে। ছুটির সময়ে পাঁচটি আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকবে না। আজ রোববার রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদ এবং ইজতেমায় বিশেষ ট্রেন চলছে কয়েক দশক ধরে। পূজায় বিশেষ ট্রেন চালানো শুরু হয় ২০২৪ সাল থেকে। গত বছর পূজায় চার জোড়া বিশেষ ট্রেন চালানো হয়। এবারের পূজায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি।

রেলমন্ত্রীর সভাপতিত্বে রোববারের সভায় সিদ্ধান্ত হয়, ঢাকা স্পেশাল-৩: চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলাচল করবে। টুরিস্ট স্পেশাল-১ ও ২ ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ২০, ২৩ এবং ২৪ অক্টোবর চলবে। চট্টগ্রাম স্পেশাল-৪: ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর চলবে।

সভায় সিদ্ধান্ত হয়, যাত্রী চাপ সামলাতে কক্সবাজার, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেসের অফ-ডে থাকবে না পূজার ছুটিতে। অতিরিক্ত যাত্রী চাহিদা মোকাবিলায় পূর্বাঞ্চলে ২৩ মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ বগি যুক্ত করা হবে। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ করা হবে। শিডিউল বিপর্যয় রোধে নিবিড় তদারকিতে ট্রেন পরিচালিত হবে। রেলপথ এবং সেতুতে ট্রেন চলাচল নিরাপদ রাখতে সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠাতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে রিলিফ ট্রেন।

সভায় সিদ্ধান্ত হয়, ঢাকার কমলাপুর, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ প্রধান প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবি-এর পাহারা জোরদার করা হবে।
সভায় উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংশ্লিষ্ট বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৫০৩ Time View