ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ: পরিবার পরিকল্পনা পরিদর্শীকা অনুপস্থিত, আয়াকে দিয়ে চলছে সেবা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রবাসের মাটিতে ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা হোমনায় মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।  সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল

পিরোজপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ নেতাকর্মী 

সাংবাদিক

পিরোজপু‌রের না‌জিরপু‌র উপজেলায় বিএনপি ও জাতীয় পা‌র্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহবায়ক মো. ইস্রা‌ফিল হাওলাদার।

শুক্রবার  (১২ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় না‌জিরপুর দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গ‌নে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রেন বলে জানিয়েছেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পি‌রোজপুর জেলা আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারী (অব.) সেনা কর্মকর্তা কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌ বিভা‌গের সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারী সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশ‌নের সভাপতি মো. মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মো. আবু হা‌নিফ, সে‌ক্রেটারী সা‌কিবুল ইসলাম।

সমাবেশে ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, আমি একজন মুসলমান, সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য। আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক। জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয় বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌বে আমি জামায়া‌তে ইসলা‌মে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলাম‌কে ধারন ক‌রে বেঁচে থাক‌তে চাই।

সূত্রঃ চ্যালেন ২৪

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৭১৯ Time View