ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার অভিযুক্তকে আটককে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম-এর চট্টগ্রাম প্রতিনিধি।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া এলাকায় ৩ বছরের শিশু ফারিয়াকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত মুনিরকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সাংবাদিকদেরও ঝুঁকির মধ্যে পড়তে হয়।

এ সময় পেশাগত দায়িত্ব পালন করে ঘটনার সংবাদ ও ভিডিওচিত্র সংগ্রহকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন বাংলা ৫২ নিউজের চট্টগ্রাম প্রতিনিধি। পাথরের আঘাতে তার ডান চোখে মারাত্মক জখম হয় এবং নাকের হাড় ফেটে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতের স্বজনরা জানান, টানা তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

এদিকে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহল আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আহত প্রতিনিধি দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ও পেশাগত দায়িত্বে ফিরতে পারেন।

সচেতন মহল বলছেন, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
৬১৬ Time View