বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। বুধবার (৪ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্বভার অর্পণ করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু নবনির্বাচিত সভাপতি মো. নাছিরুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। একই সঙ্গে বিদায়ী সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী নতুন সাধারণ সম্পাদক এন এ জাকিরের হাতে দায়িত্ব তুলে দেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ অন্যান্য পদেরও দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যগন ও নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু তাঁর কার্যকালের অভিজ্ঞতা স্মরণ করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন নতুন কমিটি সবার সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও এগিয়ে নিয়ে যাবে। নবনির্বাচিত সভাপতি মো নাছিরুল আলম তাঁর বক্তব্যে বলেন প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যকে বজায় রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করে যাবে।
সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবর বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ী হয়ে আগামী দুই বছরের জন্য যারা দায়িত্বে এসেছেন: সভাপতি নাছিরুল আলম, সহসভাপতি মোজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক এন এ জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক (ইসা)।
























দীর্ঘ ১৪ বছর পর ফরিদগঞ্জের খাজুরিয়া বাজারে ব্যবসায়ী কমিটির নির্বাচন আজ