ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিনল্যাল্ডের যুবক জামালপুরে এসে বসলেন বিয়ের পিঁড়িতে প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাজমিন হত্যাকাণ্ডে দারোয়ানের বক্তব্যে সামনে এলো নতুন তথ্য কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ বেতন বাড়ানোর দাবিতে উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার-৩ দেশে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায় আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলের মৃত্যু যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্তে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

সাংবাদিক

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি পর্যটকবাহী স্লিপার বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে কয়েকজন জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যমুনা এক্সপ্রেসওয়েতে শীতাতপ নিয়ন্ত্রিত ওই স্লিপার বাসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রতিবেদন অনুযায়ী, বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

আগুন ছড়িয়ে পড়ার পর বাসের ভেতরে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বেরিয়ে আসেন।

একপর্যায়ে এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। দ্রুত পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধারের পাশাপাশি নিহতদের মরদেহও উদ্ধারের চেষ্টা চালানো হয়।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে গ্রেটার নয়ডায় আগুন লাগা ওই এসি বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসটি নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল।

যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকার দয়ানতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম এখনও চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৫৮১ Time View