ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ জন আটক, লুটপাটের অভিযোগ নিয়ে বিতর্ক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও সোনারগাঁয়ের কৃতি সন্তান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক

মৃত্যুর ২৯ বছর পর সালমান শাহ এর ফ্ল্যাটে পুলিশি অভিযান

সাংবাদিক

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু প্রায় তিন দশক পেরোনোর পর নতুন মোড় নিলো। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর শাহর লাশ উদ্ধার হওয়ার পর প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশে এবার সেটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

প্রায় ২৯ বছর পর হত্যার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। তার অনুসারে, শাহ ২৯ বছর আগে যে ফ্ল্যাটে থাকতেন—রাজধানীর ইস্কাটন প্লাজারের নব্বই দশকের বাসভবন—সেখানে পুলিশ তদন্তে গিয়েছে। ফ্ল্যাটটি নায়কের মৃত্যুর পর সিলগালা করা হয়েছিল। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। তদন্তকারীরা ফ্ল্যাটের ভেতরের পরিস্থিতি ঘুরে দেখেছেন।

মামলাটি করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এজাহারে সালমানের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। আলমগীর কুমকুম গণমাধ্যম বসবে জানিয়েছেন, ‘সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বহুবার চেষ্টা করেছিলেন অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরের। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে। ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা হত্যা।’

সেলগালা করা ফ্ল্যাট, আদালতের নির্দেশ, নতুন তদন্ত এবং হত্যার মামলা খোলার মধ্য দিয়ে সালমান শাহর অকালমৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ। দেশের দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা এবারও ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
১১৯৬ Time View