ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর এইচএসসি: ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

রাণীশংকৈলে ডাব পাড়তে গিয়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে রমজান আলী(৫৫) নামে এক গাছকাটা শ্রমিক মারা গেছেন।

গতকাল সোমবার ২২ ডিসেম্বর রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী গ্রামের বাসিন্দা। রাণীশংকৈল থানার ওসি আমান আল বারী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ ও  ডাবের ব্যবসায় করে আসছিলেন। ঘটনার দিন সকালে তিনি  পৌর শহরের ভান্ডারা মহল্লার এক ব্যক্তির নারিকেল গাছের কিছু ডাব কিনে নেন। ওই ডাব পাড়তে গাছে উঠলে অসাবধানতায় তিনি গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে আঘাত পান।

আশংকাজনক অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এনিয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি।তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৮৮১ Time View