ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা চালু করতে ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ রেকর্ড চুরমার করে ছক্কার বৃষ্টিতে অভিষেকের দ্রুততম সেঞ্চুরি কোম্পানিতে মালিকানা ছাড়া ব্যাংকের ‘প্রতিনিধি পরিচালক’ নয় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু : ২ আসামির দায় স্বীকার আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে এনবিআরের নতুন প্রজ্ঞাপন জারি আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি : ট্রাম্প ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

সামাজিক কাজ ও উন্নয়নে অবদান রাখায় ৩ জনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম

সাংবাদিক

 ‎ ‎মোঃ জাকির, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধ : ‎সামাজিক কাজ ও এলাকার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনজনকে সম্মাননা স্মারক দিয়েছে ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম। ‎১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর নাগরিক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‎সম্মাননা পাওয়া তিনজন হলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সামাজিক ও উন্নয়নমূলক কাজে অবদান রাখা আব্দুর রাজ্জাক রাজা ও আজিজুর রহমান রাজন। অনুষ্ঠানে তিনজনের হাতেই ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পাশাপাশি তাঁদের মাথায় শান্তির প্রতীক জলপাই পাতার মুকুট পরিয়ে দেওয়া হয়। ‎সম্মাননা গ্রহণের পর ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, তিনি যে কাজগুলো করেছেন, সেগুলো সরকারি অর্থায়নেই করেছেন, ব্যক্তিগত অর্থে নয়। এরপরও এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও কাজ করতে উৎসাহিত করবে। পৌর নাগরিক ফোরাম যাঁদের সম্মাননা দিয়েছে, তাঁরাও আরও ভালো কাজে উৎসাহিত হবেন উল্লেখ করে তিনি এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ‎

সম্মাননা পাওয়া আব্দুল রাজ্জাক রাজা বলেন, ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সবসময় নিবেদিত ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সম্মাননা তাঁকে আরও উৎসাহিত করেছে বলেও জানান তিনি। ‎অপর সম্মাননাপ্রাপ্ত আজিজুর রহমান রাজন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে সম্মাননা প্রদানের জন্য পৌর নাগরিক ফোরামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। ‎অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জাকির হোসেন পাটওয়ারী, সদস্য মামুন হোসেন, হোসেন ভূইয়া, জহির গাজীসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৫১২ Time View