ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে

সাংবাদিক

অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বয়স ১৫ ও ১৬ বছর হওয়ায় আদালতের নির্দেশে তাদের কারাগারের পরিবর্তে এই কেন্দ্রে রাখা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়। কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান জানান, দুই কিশোর স্বাভাবিক রয়েছে এবং খাবারও স্বাভাবিকভাবে খাচ্ছে।

কেন্দ্র সূত্র জানায়, প্রিজনভ্যান থেকে নামানোর পর তাদের মধ্যে কোনো অস্থিরতা দেখা যায়নি। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নির্ধারিত কক্ষে নেওয়া হয়। পরে খাবার দেওয়া হলে তারা স্বাভাবিকভাবেই তা খায়।

এর আগে অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে প্রধান আসামি সাইফুল ইসলাম তুহীনের বয়স ১৯ বছর। পরে সন্দেহভাজন আসামি হিসেবে মো. সিয়ামকেও (১৯) গ্রেপ্তার করা হয়।

চার আসামিকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বয়স বিবেচনায় ফাহাদ ও কামরুলকে শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশের পর সোমবার বিকেলে দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের সূত্র জানায়, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কেন্দ্রের নিয়ম অনুযায়ী তাদের দেখভাল করা হবে। তবে অপ্রতিম হত্যা মামলায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারিক নিষ্পত্তি হবে আদালতে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলাকালে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের কেন্দ্রে রাখা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View