ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সিরিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ নাম বদলে যাচ্ছে র‍্যাবের, সংসদে বিল ৪১ ব্যাংকের সিএসআরের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা একটি দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়: রিজভী কম সিনেমা করেও যেভাবে বড় সাম্রাজ্য গড়ে তুলছেন এই বলিউড তারকারা লংমার্চে কমল গাড়ি, শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় জামায়াত-জোট এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সাংবাদিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ (৩ সেপ্টেম্বর)। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ২০০৭ সালের সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ৭ মার্চ ভোররাতে বাসা থেকে তুলে নেওয়া হয়। সেসময় তাকে টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়। কারাগারে রিমান্ডের নামে তার ওপর চলে অমানবিক নির্যাতন। নিষ্ঠুর নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সব মামলায় জামিন পেলে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপরই শুরু তার দীর্ঘ নির্বাসিত জীবন।

উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় তাকে। সঙ্গে যান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
৫০৫ Time View