ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

উপদেষ্টাদের নিয়ে মিথ্যাচারের পরও মামলা করা হয়নি: আইন উপদেষ্টা

সাংবাদিক

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নিয়ে ভয়াবহ মিথ্যাচার চললেও এখন পর্যন্ত কেউ মামলা করেনি। এ বিষয়ে সরকারও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সরকার ও আমাকে নিয়ে ভয়াবহ মিথ্যাচার করা হচ্ছে। কিন্তু এসব নিয়ে মামলা তো দূরের কথা, কোনো প্রতিবাদও করা হচ্ছে না। আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। সেগুলো পাত্তা না দিলেই গালিগালাজ শুরু হয়—আমাকে ভারতের দালাল বলা হয়। এসব গুজব ও মিথ্যাচার আমি জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।”

বিচার বিভাগ ও পুলিশের মধ্যে অধিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “বিচার ব্যবস্থাকে উন্নত করতে কাজ চলছে। এর অংশ হিসেবে আদালত ডিজিটালাইজেশন শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুটি আদালতে এ কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশে মিথ্যা মামলার সংখ্যা অনেক। কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে এ ধরনের মামলা করে। এসব মামলা খতিয়ে দেখা হচ্ছে।”

আইন উপদেষ্টা জানান, সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে। তার ভাষায়, “২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন মাত্র ১৫ জন। এখানে সরকারের কিছু করার নেই। যারা মামলা করছে, তারা যদি মিথ্যা মামলা করে, তাহলে পুলিশ সেগুলো আটকে দিতে পারে না।”

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন বিষয়ে তিনি বলেন, “কে জামিন পাবেন আর কে পাবেন না, তা আইন মন্ত্রণালয় নির্ধারণ করে না। বিচারকরা স্বাধীন। জামিন না পাওয়ার পেছনে কী কারণ, তা আদালতের সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৮৬২ Time View