ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল পেটে গজ রেখে সেলাই, চার মাস পর বীথির মৃত্যু দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

কোম্পানিতে মালিকানা ছাড়া ব্যাংকের ‘প্রতিনিধি পরিচালক’ নয়

সাংবাদিক

ব্যাংকগুলোতে কোম্পানির নামে শেয়ারধারন ও কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নের বিধান কঠোর করলো বাংলাদেশ ব্যাংক। কোনো কোম্পানির নিট সম্পদের বেশি এক বা একাধিক ব্যাংকের শেয়ার ধারণ করতে পারবে না।

সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক ছাড়া অন্য কাউকে প্রতিনিধি পরিচালক করা যাবে না। যাকে প্রতিনিধি নিযুক্ত করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে অন্তত ২ শতাংশ এবং অন্য ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ শেয়ার থাকতে হবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে মনোনীত প্রতিনিধি পরিচালকদের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা এ নির্দেশনার লক্ষ্য।

সার্কুলারে বলা হয়েছে, কোনো কোম্পানি একক বা একাধিক ব্যাংকে তার নিট সম্পদের বেশি মূল্যমানের শেয়ার মালিকানা ধারণ করতে পারবে না। কোনো কোম্পানির এই সীমা অতিক্রম করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত ‘প্রতিনিধি পরিচালক’কে উক্ত শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। প্রতিনিধি পরিচালক মনোনয়নের আগে উক্ত ব্যক্তির নিজ নামে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ বা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা নিশ্চিত করতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সম্পূর্ণ সময় যা বজায় রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ, পুনঃনিয়োগ বা পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের জন্য আবেদনের সময় এ সংক্রান্ত দলিলাদি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। এ সার্কুলার জারির আগে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকের পুনঃনিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে এ সার্কুলারে বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যাংকের পরিচালকদের অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পর্ষদ সভায় এ সার্কুলারে বর্ণিত নির্দেশনার বিষয় উপস্থাপন করতে হবে। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার বিষয়টি অন্যান্য সব কর্মকর্তা ও শেয়ারধারকদের নজরে আনার ব্যবস্থা করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৫৯৭ Time View