ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের, শিশু গুরুতর আহত

সাংবাদিক

​চট্টগ্রামের ষোলশহরে রেললাইনে খেলতে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। তার একটি হাত কেটে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ​শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দুই নম্বর গেট ক্রসিং এলাকা থেকে ষোলশহরের দিকে যাওয়ার পথে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অসীম চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর কয়েকটি শিশু খেলছিল।

এ সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে দেলোয়ার হোসেন মিন্টু তাদের বাঁচাতে ছুটে যান। শিশুদের সরিয়ে নেওয়ার চেষ্টার একপর্যায়ে তিনি নিজেই ট্রেনের নিচে পড়ে যান। এতে তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ​দুর্ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ছেলে আজাদ হোসেন রহিম বলেন, “আমি জুমার নামাজে যাওয়ার সময় বাবার সঙ্গে ছিলাম। তখন দেখতে পাই দ্রুতগতিতে ট্রেন আসছে এবং দুটি শিশু রেললাইনের ওপর রয়েছে।

পরিস্থিতি দেখে একজন ব্যক্তি একটি শিশুকে নিয়ে ব্রিজের নিচে খালে লাফ দেন। আর লাইনে থাকা অন্য শিশুটিকে বাঁচাতে বাবা এগিয়ে গেলে ট্রেনের নিচে পড়ে যান। শিশুটিও এ সময় গুরুতর আহত হয়।” ​পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই অসীম চন্দ্র ধর দুর্ঘটনাকবলিত শিশুটির খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৫১৮ Time View