ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা আশুলিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ: পরিবার পরিকল্পনা পরিদর্শীকা অনুপস্থিত, আয়াকে দিয়ে চলছে সেবা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রবাসের মাটিতে ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা হোমনায় মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। 

চাপ সৃষ্টি করে আমাদের বেকায়দায় ফেলার চেষ্টায় কোনো লাভ হবে না : মির্জা ফখরুল

সাংবাদিক

গোটা বাংলাদেশ চেয়ে আছে তরুণদের দিকে, যারা পাল্টা দিয়েছে দেশের অবস্থা, স্বৈরাচারকে দেশ থেকে দূর করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, এর অর্থ কী? এমন প্রশ্ন রেখে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর অর্থ আমরা কারো কাছে মাথা নত করি না। আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না।

তিনি বলেন, পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুক না কেন? বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদের বেকায়দায় ফেলার চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে। লড়াই করে স্বৈরাচার দূর করেছে। লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে এবং দেশকে মুক্ত করেছে।

আজ সোমবার জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ চত্বরে জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচি যুবদলের গ্রাফিতি আর্টিস উদ্বোধনকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে পত্রিকা দেখে হৃদয় বেদনায় নীল হয়ে গেছে। পাঁচজন সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ৫০ লাখ টাকা আদায় করছে। আমরা কি এমনটা চেয়েছিলাম, দেশের মানুষ কি এমন চেয়েছিল? তারা তো আমাদের ভবিষ্যৎ, প্রিয় সহকর্মী যোদ্ধা ।

তিনি বলেন, গোটা বাংলাদেশ চেয়ে আছে তরুণদের দিকে, যারা পাল্টা দিয়েছে দেশের অবস্থা, স্বৈরাচারকে দেশ থেকে দূর করেছে। তাদের দেশ গড়ে তুলতে হবে, তাদের দেশকে নির্মাণ করতে হবে এবং তাদের সাথে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে।

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল, এই কথাগুলো এখন কেউ বলে না। এ বিষয়ে সাংবাদিকদের কথা বলার অনুরোধ করেন তিনি। এই মহিয়সী নারী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন।’

তিনি বলেন, দুর্ভাগ্য, এমন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক করছি আমরা। যা বাংলাদেশকে আরো পিছিয়ে দিতে পারে।

মির্জা ফখরুল বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে বলব, পাবলিক পারসেপশন বুঝেন। এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামত। জনগণ কি ভাবছে? কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন? বাংলাদেশের পরিবর্তন সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে, সে কি চায়?

‘বর্তমান যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিকভাবে বলার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, আমরা সংস্কার মানছি না, কথা সঠিক নয়। আমরা সারাক্ষণ সংস্কার কর্মসূচিতে সহযোগিতা করছি।’

এক বছর হয়ে গেল শেখ হাসিনার বিচার এখনো পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পারলাম না জানিয়ে তিনি বলেন, এক বছর হয়ে গেল শেখ হাসিনার বিচার কাজ পুরোদমে শুরু হলো না। সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই যুবদল, ছাত্রদল, বিএনপির সকলের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। যারা বলবে এরা (বিএনপি) ভালো, ভালো মানুষের দল। তাই না? যদি না হয় তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে? হবে না।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৭৩১ Time View